পরিচিতি
হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় ১৯৭৫ সালে স্থানীয় শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। পাহাড়ঘেরা গ্রামীণ পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়ে বর্তমানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম চলছে। সাধারণ শিক্ষার পাশাপাশি এখানে কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ভোকেশনাল শাখা (আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস) চালু আছে, যা শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা অর্জনে সহায়তা করছে। আমরা বিশ্বাস করি, ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা।
ইতিহাস
১৯৭৫ সালে দাঁতমারা ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ও এলাকাবাসীর সহযোগিতায় হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। শুরুতে ছোট পরিসরে কয়েকটি শ্রেণি নিয়ে পাঠদান শুরু হলেও এলাকার শিক্ষার্থীদের আগ্রহে বিদ্যালয়টি দ্রুত বেড়ে ওঠে।